June 13, 2026, 2:56 am
শিরোনামঃ
মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় রাজশাহী জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা কমান্ড মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর এই উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে যে জায়গাটি নির্ধারণ করে দেয়া হয়েছে সেখানে জেলা পরিষদ চেয়ারম্যান একটি মার্কেট নির্মাণ করার চিন্তাভাবনা করছেন এটি মুক্তিযোদ্ধারা কোনদিনও হতে দেবে না। এই জায়গাটি নির্ধারণ আন্দোলনে মীর ইকবাল নিজেও ছিলেন অথচ জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে সব ভুলে গেছেন লোভের কারণে।

মানববন্ধন থেকে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক মহানগর কমান্ডার আব্দুল মান্নান সহ অন্যান্যরা।



Our Like Page
Developed by: BD IT HOST