August 5, 2026, 6:26 am
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বশিকপুর ইউনিয়ন শীর্ষ সন্ত্রাসী কাশেম জিহাদিরকে গ্রেফতার দাবীতে উত্তেজনা

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমান ও জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলার প্রধান আসামী আবুল কাশেম জিহাদি কে গ্রেফতারের দাবীতে বশিকপুর ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়কে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল শেষে বিরাহি মপুর হাই স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবে শে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ও ইউ পি চেয়ারম্যান মাহফুজুর রহমান।আমীর হোসেন বলেন,সারা বাংলাদেশে আজ বশিকপুর কলঙ্কিত,সন্ত্রাসের জনপদ হিসাবে চিহ্নিত। আমরা এ অবস্থায় আর থাকতে চাই না অবিলম্ভে সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা দরকার অবৈ ধ অস্ত্রের কারনে আজ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমরা শান্তি চাই,বাঁচতে চাই।প্রতিটি সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক।

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন,আমার মত আর কাউকে যেন ভাই হারাতে না হয়,মাকে সন্তান হারা তে না হয়,সন্তানকে তার বাবা হারাতে না হয়।নোমান ও রাকিবের খুনীরা ধরা না পড়লে এই জনপদে শান্তি ফিরে আসবে না।আবুল কাশেম জিহাদিকে এখনো ধরতে না পারায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি আবুল কাশেম জিহাদিকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এসময় বশিকপুর ও আশেপাশের ইউনিয়নের কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST