July 31, 2026, 2:46 pm
শিরোনামঃ
সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মা অন্তঃসত্ত্বা হওয়ায় বেতাগীতে মেয়ের আত্মহত্যা

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

মা অন্তঃসত্ত্বা হওয়ায় বরগুনার বেতাগী উপজেলায় বিষপা নে মোসা. আমেনা (১৭) নামে এক কলেজছাত্রীর ‘আত্মহ ত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল রাত ৯টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের দক্ষিণ করুণা গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা দক্ষিণ করুণা গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে সে উপজেলার কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

আমেনার বাবা মো. জাকির হোসেন বলেন, ‘আমার দুই মেয়ের মধ্যে আমেনা বড়। আমরা স্বামী-স্ত্রী ছেলেসন্তানের আশা করেছি। আমার স্ত্রী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি কয়েক দিন আগে আমেনা জানতে পেরে ক্ষোভে ও লজ্জায় তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।আজ রাতে হঠাৎ আমার স্ত্রী আমাকে ডেকে বলে আমেনা কে ডাক্তারের কাছে নিয়ে যাও, ও গ্যাসের ট্যাবলেট খেয়েছে। পরে আমরা ওকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর আমেনা মারা যায়।’

তবে আমেনার ফুফু মোসা. লাকি আক্তার বলেন, ‘মঙ্গল বার রাতে পড়াশোনার জন্য আমেনাকে তার মা বকাবকি করে। এতে অভিমান করে সে বিষপান করে। তার মায়ের ডাক-চিৎকারে আমরা খবর পেয়ে আমেনাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জিয়াউল হক লিখন বলেন, আমেনাকে হাসপাতালে আনার পর তার স্টমাক ওয়াশ করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু রোগীর স্বজনেরা তাকে বরিশালে নিতে বিলম্ব করায় হাসপাতালের বেডেই তার মৃত্যু হয়।

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এরপর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরগুনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’



Our Like Page
Developed by: BD IT HOST