June 6, 2026, 12:04 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানবিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক চকরিয়া-সাব হেডিংঃ স্থানীয় অভিযোগে আশ্রয়দাতা ও প্রভাবশালীদের সম্পৃক্ততা ঘিরে চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে আসামি না পেয়ে ছাগল বিক্রির টাকা নিয়ে গেলেন এসআই বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আদরের ছোট ছেলেকে হারিয়ে বিলাপ করছে সজিবের পিতা- মাতা

Reporter Name

নূর মোহাম্মদ, লক্ষ্মীপুরঃ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ একদফা দাবীতে লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় যোগ দিয়ে নিহত বিএনপির কর্মী সজিবের (১৯) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
আদরের ছোট ছেলেকে হারিয়ে মা- বাবা ভাই- বোনসহ পরিবারে চলছে শোকের মাতম।কয়েকদিন পর সজিবের বিদেশ যাওয়ার কথা ছিল। তার সে স্বপ্ন আর পূরণ হলো না। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) ধন্যপুর গ্রামের কফিল মেম্বার বাড়িতে গিয়ে দেখা যায়,নিহত সজিবের মা নাজমা বেগম ও বোন কাজল আক্তার কান্নায় ভেঙে পড়েছেন।কিছুইতে থামছে না মা-বোনের কান্নার আহাজা রি কৃষক পিতা আবু তাহের ঘরের দুয়ারে বসে বিলাপ করে কাঁদছেন।এসময় আশপাশের প্রতিবেশী ও স্বজনদের চোখে ও অশ্রু ঝরতে দেখা গেছে। কারণ সজিব ছিল তার পরিবারের সকলের ছোট।

সজিবের মা-বাবাকে সান্তনা দিতে ছুটে এসেছেন চন্দ্র গঞ্জ থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, চরশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন স্বপন ও সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সহ বিএনপি ও অংগ সংগঠনের নেত- কর্মীরা।

সজিবের মা বারবার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সবাই আমার বাড়িতে,সজিব তুই কই? বাবারে তুই বুঝি আমার জন্য আর ওষুধ কিনে আনবি না? মা তোকে বুকে ধরে রাখতে চাই। তুইতো আমার সবচেয়ে আদরের।

সজিবের বাবা লাখোকন্ঠকে জানান,সজিব পেশায় টাইলস মিস্ত্রি সেই তার মেঝো ভাই সুজনের সঙ্গে কাজ করত। তারা ৩ ভাই বড়-ভাই মিজান সৌদিআরব প্রবাসী কয়েক দিন পর সজিব ও সৌদিআরব যাওয়ার কথা ছিল। সবজি গ্রামের সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। গতকাল যখন সজিব বিএনপির মিটিংয়ে যায়,আমাকে বলছে বাবা আমি একটু লক্ষ্মীপুর থেকে আসি। সজিব আর বাড়ি আসলো না। সন্ত্রাসীরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

চরশাহী বিএনপি সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন স্বপন জানান,সজিব আমাদের দলের একজন সক্রিয় কর্মী। তার বাড়ি চন্দ্রগঞ্জে হলেও,সেই সবসময় চরশাহী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের সঙ্গে মিছিল-মিটিং যেত।



Our Like Page
Developed by: BD IT HOST