July 4, 2026, 2:39 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

Reporter Name

প্রথম বাংলা – বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভি নিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এমন দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না।সংবিধানবিরোধী তৎপরতা র কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে না। বিএনপি এক দফা ঘোষণা করে সারাদেশে হত্যাযজ্ঞে মেতেছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে,বিদেশিরাও দফা দিচ্ছে বিএনপির একটা ই দফা শেখ হাসিনাকে হটাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখা নে পদত্যাগ করতে বলছে সেখানে তারা ডায়ালগ করবে কার সঙ্গে। তিনি বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।

গুলশানে প্রার্থীর ওপর হামলা নিয়ে ওবায়দুল কাদের বলেন,প্রার্থী যেই হোক তাকে প্রার্থী হিসেবেই দেখছে সরকার। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার ব্যবস্থা নিয়েছে। বিশ্ব রাজনীতিতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের বড় বড় নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশের মতো দেশ।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,মোফাজ্জল হোসেন মায়া,কাজী জাফরুল্লাহ,ডক্টর আব্দুর রাজ্জাক,কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক,যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,আবু সাঈদ আল মাহমুদ স্বপন,দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST