July 6, 2026, 11:26 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ আমলে দেশের সার্বিক উন্নতি জনগণের কাছে তুলে ধরুন : প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের প্রতি গত সাড়ে ১৪ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার আহবান জানিয়েছেন।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা,স্বাস্থ্য,কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার রাতে তাঁর সরকারী বাসভবন গণববনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন বাসসকে এ তথ্য জানান।

তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ তার দলের নেতা কর্মীদের জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহবান জানান।

বন্যা, ঘূর্ণীঝড়, খরার মতো যে কোন দুর্যোগে সব সময় জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মী বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

করোনা মহামারিতে কৃষকদের ধান কেটে অসহায় মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার জন্য তিনি স্বেচ্ছাসেব ক লীগের প্রশংসা করেন।যে কোন বিপদে জনগণের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদ্যাপন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়া মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ইপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে ভারমুক্ত করে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST