August 1, 2026, 4:24 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রাজারহাটে মসজিদ কমিটির বিরুদ্ধে ৫ পাচ লাখ টাকা আত্মসাৎ ও রাস্তা বন্ধের অভিযোগ

Reporter Name

মোঃ শাহাদাৎ হোসেন রাজারহাট উপজেলা

কুড়িগ্রামের রাজারহাটে ৩০টি পরিবারের বাড়ি চলাচলের রাস্তা বন্ধসহ ৫ লাখ টাকা আত্নসাত করার অভিযোগ উঠেছে দক্ষিন কিশামত গোবধা জামে মসজিদ কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির দক্ষিন কিশামত গোবধা জামে মসজিদ কমিটি গত ১৫ জুলাই মসজিদের পশ্চিম পাশে বামন্ডারী ওয়াল দেয়ায় পূর্বপুরুষ ধরে ৩০টি পরিবারের বাড়ি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

এ বিষয়টি গত ৭ জুলাই ২০২৩ ইং রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান,জাহিদ ইকবাল সোহরাওয়াদ্দী বাপ্পি, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমাণিক সহ স্থানীয় মুসল্লিরা সালিশ বৈঠক করে সমাধান করার চেষ্টা করেন।

ওই সময় বিচারকবৃন্দুদেরকে অমাণ্য করে মসজিদ কমি টির সাধারণ সম্পাদক একরামুল হকগং ক্ষিপ্ত হয়ে ৩০টি পরিবারের বাড়ি হতে বাহির হওয়ার রাস্তায় বাশেঁর ফালার চেকার ও সুপারীর চারা গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে আরোও ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। বর্তমানে ৩০টি পরিবারের লোকজন অতিকষ্টে জিবন-যাপন করছেন।

এ ঘটনায় দক্ষিন কিশামত গোবধা জামে-মসজিদের মুসল্লিরা একটি লেখিত অভিযোগ রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যলায়সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পেশ করেছেন।

দক্ষিন কিশামত গোবধা জামে-মসজিদের একাধিক মুসল্লিদের সঙ্গে কথা হলে তারা জানায়,এ ঘটনার পর থেকে ওই মসজিদের ইমাম,মোয়াজ্জিন এবং গ্রামের প্রায় ৬০টি পরিবারের মুসল্লিরা আর একটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করছেন এ ছাড়াও ওই মসজিদের ৫লাখ টাকার হিসাব না দিয়ে তালবাহানা করছে।

ওই মসজিদ কমটির সাধারণ সম্পাদক একরামুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান এ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই মসজিদ কমটির সাধারণ সম্পাদক একরামুল হক তার ব্যক্তিগত সার্থক হাসিল করেছে। এতে ধর্মীয় অনুশাসন ও সামজিক শান্তি বিনষ্ট করছে এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন,এ বিষয়টি তদন্ত করার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়েছে তিনি তদন্ত করার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST