July 5, 2026, 9:05 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কী আলোচনা হয়েছে, ভারতের অনুমতি ছাড়া বলতে পারব না: জি এম কাদের

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, ছবি: আজকের পত্রিকা জাতীয় পার্টি র (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ছবি: আজকের পত্রিকা তিন দিনের ভারত সফর শেষে আজ বুধবার দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদে র,সফরে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে ভারতের অনুমতি ছাড়া এসব বিষয়ে বিস্তারিত তিনি বলতে পারবেন না বলে জানান। সন্ধ্যায় হজরত শাহজালা ল আন্তর্জাতিক বিমানবন্দরে সফর নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে—সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তাঁরা যদি প্রকাশ করতে চান,করবেন কিন্তু তাঁদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’

জি এম কাদের বলেন, বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় ভারত। তবে এ নিয়ে দলগুলোর মতপার্থক্যে র বিষয়ে কিছু বলতে চান না তাঁরা।বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে-পরে সহিংসতা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তেমনটাই তাঁদের চাওয়া।নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়ে ভারত কিছু বলেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত বলেছে এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই আপনারা আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।’

এ সময় আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি আর কিছুদিন দেখেশুনে আমরা সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমার একটা জিনিস ভালো লেগেছে যে জাতীয় পার্টি সম্পর্কে তাঁদের ধারণা ভালো। জাতীয় পার্টিকে তাঁরা সম্ভাবনাময় দল মনে করেন। তাঁরা এটাও প্রত্যাশা করেছেন, জাতীয় পার্টির সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগেও ছিল এবং সামনেও থাকবে।’উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে গত রোববার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন জি এম কাদের।



Our Like Page
Developed by: BD IT HOST