November 7, 2026, 9:15 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমরা দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি – তথ্যমন্ত্রী

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – বিএনপি এখন আর ঘন ঘন বিদেশি দের কাছে যায় না, বিদেশিরা তাদের তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারা ন্টি দিচ্ছি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।গতকাল শুক্রবার ২৫ আগস্ট সন্ধ্যায় বাঘা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আড়ানী মনমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, এখন বিএনপি মাঝে মধ্যে হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, দৌড়াও কর্মসূচি দেয়। আজকে আবার কালো পতাকা কর্মসূচি দিয়েছে তারা। জনগণকে কালো পতাকা দেখিয়ে লাভ নেই জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, যারা মানুষ পোড়ায়, জনগণের সম্প ত্তি পোড়ায়, তাদের কে জনগণ কখনও সমর্থন করতে পারে না। কথায় কথায় বিএনপি ভারতকে গালাগাল করবে,আমাদের ভারতের দালাল বলবে,তাহলে বিদেশিরা আপনাদের কী কারণে সমর্থন করবে? দেশের মানুষ আপনাদের সমর্থন করতে পারে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজি বুর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন এক কোটি মানুষ ভারতে শরনার্থী, দেশের মানুষ বাস্তুচ্যুত। সে সময় ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু বাস্তুচ্যুতদের পুনর্বাসন করেছেন বঙ্গবন্ধু বাংলাদে শকে প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি বেঁচে থাকলে আমাদের প্রবৃদ্ধি আরও বেড়ে যেত কিন্তু তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে তাই সব কিছুই থমকে গিয়েছিল। বাংলাদেশ পিছিয়ে পড়েছিল।

তিনি বলেন, এই হত্যার ঘটনা ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ঘটনা। তবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার দেশে এগিয়ে চলেছে। বাংলাদেশ বদলে গেছে। তবে বাংলাদেশের এই বদলে যাওয়া বিএনপি জামায়াতের পছন্দ না। তারা টেনেহিঁচড়ে আমাদের নামাতে চায়।



Our Like Page
Developed by: BD IT HOST