November 7, 2026, 3:48 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি জহির সম্পাদক ফারুক নির্বাচিত

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃরায়পুর

লক্ষ্মীপুর জেলার রায়পুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জহির হোসেন সভাপতি এবং ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ১১ভোট পেয়ে জহির হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান মুরাদ পেয়েছেন ১০ ভোট।সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে ফারুক হোসেন বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন পেয়েছেন ০৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৪ ভোট পেয়ে বিজয়ী মাহবুব হোসেন রনি। তার প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম রনি পেয়েছেন ০৭ ভোট।

দপ্তর সম্পাদক হিসেবে ১৯ ভোট পেয়ে বিজয়ী রায়হান হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুন্নবী সুমন পেয়েছেন ০২ ভোট।অর্থ সম্পাদক হিসেবে ১৫ ভোট পেয়ে বিজয়ী মেহেদী হাসান মাছুম হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী রাকিব হোসেন পেয়েছেন ০৬ ভোট।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আবু সাঈদ ঝুটন,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আব্দুর রহমান তুহিন চৌধুরী, শাহাদাত হোসেন শিমুল ও শরীফ হোসেন ।



Our Like Page
Developed by: BD IT HOST