June 6, 2026, 12:03 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানবিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক চকরিয়া-সাব হেডিংঃ স্থানীয় অভিযোগে আশ্রয়দাতা ও প্রভাবশালীদের সম্পৃক্ততা ঘিরে চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে আসামি না পেয়ে ছাগল বিক্রির টাকা নিয়ে গেলেন এসআই বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত তিন পুলিশ সদস্য

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,কনেস্টেবল মিজান (৩০),ইসকান্দার (৪০),মোঃ হোসাইন (২৮)।আহতরা হলেন,উপ-পরিদর্শক সুজন সাহা (৩০),সমর কুমার সাহা (২৭) ও ইউপি সদস্য শাহাদাত হোসেন (৪০)।

জানা যায়, পুলিশের একটি গাড়ী রেলক্রসিং অতিক্রম করা র মূহুর্তে ঢাকামুখী সোনার বাংলা এক্সেপ্রেস ট্রেন পুলিশের গাড়ীকে ধাক্কা দেয়,এতে ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য নিহত হন।আহতদের কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন এবং স্থানীয় ইউপি সদস্য সহ কয়েকজন পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজ দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST