November 7, 2026, 3:38 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হামর্দদ এমডির স্ত্রী কামরুন নাহার পলিন, থাকেন ঢাকায়, মাস শেষে তুলেন লক্ষাধিক টাকার বেতন

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নে হামর্দদ ফাউন্ডেশন পরিচালিত রওশন জাহান ইষ্টার্ণ মেডিকেলে কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া কামরুন নাহার পলিন থাকেন ঢাকায়। তার স্বামী হামর্দদ এমডি ইউসুফ হারুন ঢাকায় থাকার সুবাধে তিনি ও ঢাকায় অবস্থান করছেন। মাসে একদিনও কোন অফিস না করে অথবা ক্লাস না করলেও মাস শেষে তুলে নিচ্ছেন বেতনের টাকা।

হামর্দদ একটি ওয়াকফ সম্পত্তি হলেও মূলত এটা এখন একটা সিন্ডিকেটের লুটপাট আর দূর্ণীতির আখড়ায় পরিণ ত হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজে বর্তমানে ৪ বছর মেয়াদি DUMS এবং ৫ বছর মেয়াদী BUMS কোর্স চালু রয়েছে।অধ্যক্ষ কামরুন নাহার পলিন সহ ১৪ জন শিক্ষক,৮ জন কর্মকর্তা এবং ৭ জন অফিস সহকারীর বিশাল বহর থাকলেও ছাত্র- ছাত্রী সংখ্যা ২০০ জনের মত।হামর্দদ এমডির স্ত্রী হওয়ায় নিজের খেয়াল খুশীমত চলছে চালাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান ৪/৬ মাস পরে তার স্বামী ইউসুফ হারুন ভুঁইয়ার সাথে হেলিকপ্টারে এসে ১দিন থেকে আবার চলে যান। এছাড়া তিনি আর আসেন না।এ বিষয়ে জানতে কামরুন নাহার পলিনের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST