August 5, 2026, 8:14 am
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে স্বাধীনতার ৫২ বছরেও আলোর মুখ দেখেনি মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সড়কটি

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাজার থেকে ফোরকানিয়া খালপাড় পর্যন্ত ৭০০ মিটার কাঁচা সড়ক। সড়কটি পাকা হবে এই আশায় এলাকাবাসী দেশ স্বাধীন হওয়ার পর থেকে বছরের পর বছর অপেক্ষায় আছেন। কিন্তু বারবার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সড়কটি পাকা হয়নি আজ ও এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী,নারী ও বৃদ্ধা সহ হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন সড়কটি কাঁচা হওয়ায় কেউ অসুস্থ হলে অনেক কষ্ট করে তাকেচিকিৎসা কেন্দ্রে নিতে হয়।

স্থানীয়রা জানান,এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ কে যাতায়াত করতে হয়। দেশ স্বাধীন হওয়ার আগেথেকে ই রাস্তাটি কাঁচা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বগাঁথা অবদানের জন্য স্বাধীনতার পর সড়কটি নামকরণ করা হয় এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান নামে,তার জীবদ্দশায় সড়কটি পাকা দেখে যেতে পারেননি তিনি। বর্তমানে বর্ষার সময় একটু বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে চলাচলের অনূপযোগী হয়ে পড়ে।রিকশা,ভ্যান,সাইকেল, মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে দাঁড়ায়। পায়ে হেঁটে চলতে গিয়েও কষ্টের শিকার হন এলাকাবাসী বিকল্প কোনো সড়ক না থাকায় গ্রামবাসী বাধ্য হয়ে কাদা-পানি মাড়িয়ে সড়কে চলাচল করেন।

তাজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, ‘আমরা বহু আশা করেছি আমাদের রাস্তাটি পাকা হবে। বর্ষার সময় বাচ্চারা স্কুল-মাদ্রাসায় যেতে পারে না। বৃষ্টি হলে এক হাঁটু-পানি হয়। আমরা ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসার জন্য পাশে থাকা কমিউনিটি ক্লিনিকেও যাওয়া সম্ভব হয় না।’

স্থানীয় এমরান হোসেন নামে আরেক জন বলেন, ‘এই রাস্তার বয়স ৬০-৭০ বছর। একজন মুক্তিযোদ্ধার নামে সড়কটির নামকরণ করা হয়েছে। বর্ষার সময় মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। কেউ অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স যে প্রবেশ করবে তার ব্যবস্থা নেই। গ্রামবাসী চাঁদা তুলে রাস্তার সংস্কার করি।’

স্থানীয় ইউপি সদস্য ফজলুল কবির বলেন, ‘আমরা কাঁচা রাস্তা দিয়ে চলাচল করি। বর্ষা হলে কাদা-পানি জমে থাকে রিকশায় করে চলাচল করা যায় না। এমনকি এক বস্তা চাল ও বাড়িতে নেওয়া সম্ভব হয় না বিষয়টি একাধিকবার পরিষদে বলেও কাজ হয়নি।’

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন বলেন, ‘রাস্তাটি অনেক পুরনো অনেক দুর্ভো গ হচ্ছে। গত বছর রাস্তাটির নামে আইডি করা হয়েছে আমি এ গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার চেষ্টা করছি।’

রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন,দীর্ঘদিন ধরে সড়কটির কাজ হচ্ছে না। প্রধা নমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাম হচ্ছে শহর এই উন্নয়ন গ্রামে গ্রামে ছড়িয়ে আছে রাস্তাটি দ্রুত পাকা করণের ব্যবস্থা নেওয়া হবে।’



Our Like Page
Developed by: BD IT HOST