July 4, 2026, 11:35 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেরানীগঞ্জে ছিনতাইকারীদের মাদকের টাকার জন্য প্রাণ দিতে হলো সবজি ব্যবসায়ী সুকুরের গ্রেফতার ৫

Reporter Name

প্রথম বাংলা – গত ০১/১০/২০২৩ খ্রি: তারিখ সকাল অনু মান ৬.০০ ঘটিকার সময় ৯৯৯ এর মাধ্যমে দক্ষিণ কেরা ণীগঞ্জ থানা পুলিশ খবর পায় যে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা খালপাড়স্থ গদু মাস্তানের মাজারের সামনে পাঁকা রাস্তার উপর অজ্ঞাতনামা এক ব্য ক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল এর মর্গে প্রেরন করেন।

পুলিশ সিআইডির সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে মৃতদেহের নাম-পরিচয় সনাক্ত করে এবং তার পরিবারকে সংবাদ দেয়। পরিবারের মাধ্যমে জানা যায়,মৃতদেহটি সুকু র নামে একজন সবজি ব্যবসায়ীর যিনি প্রতিদিন ঢাকার বিভিন্ন সবজির আড়ৎ হতে সবজি কিনে নিয়ে সিরাজদি খান এর বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন ভোর অনুঃ ০৫.০০ ঘটিকার সময় সবজি কেনার জন্য সুকুর সিরাজদিখান এর পাউসার গ্রাম হতে ঢাকার শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আমবাগিচা খালপাড়স্থ গদু মাস্তানের মাজারের সামনে পৌছালে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দ্বারা সুকুরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে একাধিক গুরুতর জখম করে রাস্তার উপর ফেলে যায়।

এ ঘটনায় ডিসিষ্টের পিতা শেখ ওয়াজউদ্দিন (৬৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-০৫, তাং- ০১/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড এর একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আসাদুজ্জা মান, পিপিএম-বার,পুলিশ সুপার ঢাকা,তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন।এরই ধারাবাহিকতায় আমিনুল ইসলাম,অতি রিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্-দক্ষিণ) এর দিক নির্দেশনায় এবং শাহাবুদ্দিন কবীর,বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার,কেরাণীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম নৃশংস ও ক্লু-লেস এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে ব্যাপক তদন্ত কার্য়ক্রম শুরু করে।

তদন্ত টিম ঘটনাস্থল ও এর আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। তদন্ত টিম সিসিটিভি ফুটে জ ও ক্রাইমসিন হতে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে শাহাবুদ্দিন কবীর,বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার,কেরাণীগঞ্জ সার্কেল এর দিক-নির্দেশনায় এবং শাহজামান,অফিসার ইনচার্জ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) হিরন কুমার ও এসআই (নিঃ) সাহদুজ্জামান ও এসআই (নিঃ) নির্মল কুমার দের একটি চৌকষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সর্বোত্ত ম প্রয়োগ করে কেরাণীগঞ্জ,ডিএমপি ও রাজশাহীতে টানা ২৪ ঘন্টা ধারাবাহিক অভিযান পরিচালনা করে নৃশংস এই হত্যাকান্ডে জড়িত আসামী ১) ইমন (২৫),২) রুবেল (৩২ ),৩) দীপু (২২), ৪) মন্টু (২০),৫) হানিফ (২৮) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ধৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে এই হত্যাকান্ডে ব্যবহৃত একটি সুইসগিয়ার চাকু জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ইমনের হেফাজত হতে নিহত সুকুরে র ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সবাই মাদকাসক্ত এবং পেশাদার ছিনতাইকারী। ছিনতাই করা টাকা দিয়ে তারা মাদ ক সেবন করে থাকে। ঘটনার দিন মাদকের টাকা জোগার করার উদ্দেশ্যে আসামীরা সারারাত ছিনতাই করার জন্য টার্গেট খুজঁছিলো। কিন্তু সারারাত তারা কোন সহজটার্গেট খুজে পায়নি। এক পর্যায়ে ভোর বেলায় তারা বেশ উগ্র হয়ে যায়। এমন সময় সবজি ব্যবসায়ী সুকুর রিক্সায় করে সবজি কেনার উদ্দেশ্যে আমবাগিচা খালপাড় রাস্তা দিয়ে ঢাকার শ্যামবাজার সবজির আড়তে যাচ্ছিল। পথিমধ্যে ইমন ও রুবেল সুকুরের রিক্সার গতিরোধ করে।

রুবেল রিক্সা আটকে রাখে এবং ইমন সবজি ব্যবসায়ী সুকুরকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় দিপু, মন্টু ও হানিফ রাস্তা পাহারা দিচ্ছিল যাতে কোন লোক দেখে না ফেলে। ছিনতাইয়ের পর ইমন ও রুবেল সবজি ব্যবসায়ী সুকুরের কাছে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা পায় যা দিয়ে তার সবাই মিলে মাদক সেবন করে। মামলার তদন্ত অব্যাহত আছে।রুজুকৃত মামলার বিবরনঃ দক্ষিণ কেরাণী গঞ্জ থানার মামলা নং- ০৫,তাং- ০১/১০/২০২৩ খ্রিঃ,ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড।

মৃতের নাম-ঠিকানাঃ মোঃ সুকুর (৪২),মাতা- রাহিমা বেগম পিতা- শেখ ওয়াজউদ্দিন,সাং- চর মধুচরিয়া,আগলা,থানা- নবাবগঞ্জ,ঢাকা।জব্দকৃত আলামতঃ হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা সুইসগিয়ার চাকু।উদ্ধারঃ ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন।ঢাকা জেলা পুলিশের প্রেস বিজ্ঞ প্তিতে এ তথ্য জানা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST