November 7, 2026, 10:33 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ শিকার : ১২ জেলের কারাদণ্ড

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ এবং উপজেলা মৎস্য বিভাগ।এ সময় প্রায় ২০ কেজি মা ইলিশ ও প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শনিবার (২১ অক্টোবর) পদ্মা নদীতে মাঝির ঘাট নৌ-পুলিশ ও উপজেলা মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে জেলেদের আটক করা হয়।জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল আটককৃত ১৬ জনের মধ্যে ১২ জেলেকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।এছাড়া জব্দ করা মাছ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST