June 30, 2026, 3:19 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলে আটক

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে আটক করে নিয়মিত মামলা দিয়েছে মাঝিরঘাট নৌ-পুলিশ ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে মাঝির ঘাট নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মোফাজ্জেল হকের নির্দেশে এস আই মোঃ মমিন উদ্দিন, এএসআই মোঃ ফরিদ আহম্মদ সহ নৌ-পুলিশের একটি দল উপজেলার পালেরচর গ্রামের পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় ।

আটককৃতরা হলেন, ১। পটুয়াখালীর গলাচিপা থানার বাসিন্দা মুক্তার আলী পেয়াদার ছেলে মোঃ মানিক উদ্দিন (৪৭), ২। জাজিরা উপজেলার মাঝিকান্দি গ্রামের বাসিন্দা ফারুক মাদবরের ছেলে মোঃ রাকিব মাদবর(১৮), ৩। শিবচরের মাগরখন্ড গ্রামের বাসিন্দা রহমান ফরাজির ছেলে রুবেল ফরাজি (২৩), ৪। লৌহজংয়ের ভোজগাও গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ঢালীর ছেলে মোঃ মুক্তার ঢালী (২৪)।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মমিন উদ্দিন বলেন, অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল যার বাজার মুল্য ৯০ হাজার টাকা ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোফাজ্জেল হক বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।



Our Like Page
Developed by: BD IT HOST