July 4, 2026, 4:45 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বারবার ফিরে এসে অঝোরে কাঁদায় ৩রা নভেম্বর

Reporter Name

——————————————–
সৈয়দ মইনুল হোসেন:

আজ ঐতিহাসিক ৩রা নভেম্বর, জাতীয় জেল হত্যা দিবস। জাতির ললাটের এক কলংকময় দিন। এই দিনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,যাদেরকে বাংলাদেশের চার স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয়,তাদেরকে জেলখানার ভিতর নির্মমভাবে হত্যা করে কিছু ক্ষমতালোভী মানুষরূপী শয়তান। এই বীর জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির ললাটে এঁকে দিয়েছে এমন এক স্মৃতিচিহ্ন যার বিষে নীল হয়ে আজো অঝোরে কাঁদে বাঙালি জাতি। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল।রাষ্ট্রীয় হেফাজতে এই চার নেতাকে হত্যা করা হয় আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে। এমন মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনায় আজো তাদের পরিবার শিহরিত হয়ে উঠে।

জাতীয় বেইমান হিসাবে পরিচিত খন্দকার মোশতাক তার ব্যক্তিগত ও রাজনৈতিক জিঘাংসা পূরণের উদ্দেশ্যে এই জঘন্যতম হত্যাকান্ড ঘটিয়েছে। মৃত্যু পর্যন্ত এই বেইমান জাতির কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। ফলে বংশপরম্পরায় এই পরিবারের কোন সদস্য জাতির সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। শহীদ জাতীয় চার নেতার একজন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ,বাংলার বুলবুল খ্যাত শহীদ সৈয়দ নজরুল ইসলাম।বলা যায় তাঁর নেতৃত্বেই বাংলাদেশের ভাগ্যাকাশে প্রথম স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। কিশোরগঞ্জের কৃতি সন্তান এই মহান ব্যাক্তিত্ব যিনি তার রাজনৈতিক প্রজ্ঞায় স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনার জন্য জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলে ন।কিশোরগঞ্জবাসির গর্বের ধন এই বুলবুলসহ জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ।

বিভিন্ন আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে কিশোরগঞ্জবাসি তাদের ঘরের সোনার ছেলেকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে।তাঁর এক সুযোগ্য সন্তান বাংলাদে শ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুর আগে পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে বাবার আদর্শকে বুকে ধারণ করে জাতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তারই ধারাবাহিকতায় শহীদ সৈয়দ নজরুল ইসলামের আরেক কৃতি সন্তান ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি ( এমপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোগী হয়ে তারই নির্দেশে কিশোরগঞ্জবাসির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, কিছু বেইমান,কুলাঙ্গারের কারণে দেশ যেমন হারিয়েছে এক মহান নেতাকে, আমি হারিয়েছি আমার মা থার তাজ,আমার স্নেহপরায়ন বাবাকে। কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ জিল্লুর রহমান ঢাকার ডাককে জানান, আগামী একশ বছরে এই জাতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মত আর কোন নেতা পাবে না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করা চির অম্লান এই অকুতোভয় নেতা মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন যে তিনি চিরস্মরনীয়।তার জন্মভূমি কিশোরগঞ্জের যশোদলের সাধারণ মানুষ মনে করেন, জাতীয় চার নেতা হত্যার বিচার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকাকালে না হওয়া খুবই লজ্জাজনক।এই কলঙ্কের কিছুটা ঋণ শোধ করতে তার পৈত্রিক বাড়িটিকে জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে নিয়ে ঐতিহাসিক মূল দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST