August 7, 2026, 9:45 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী সীমান্তে বিএসএফর গুলিতে নিহত এক কিশোর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কিশোর নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানিয়েছেন। নিহত কিশোরের নাম সমিরুল হক (১৫ )বাবার নাম হাসিবুল হক।চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে তার বাড়ি সীমান্ত এলাকায় ঘাসকাটতে গিয়েছিল সমিরুল।

ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যা টালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করেছে। সমিরুলের ডান বগল দিয়ে ঢুকে বাম বগল ছেদ করে বেরিয়ে যায় গুলিটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। তবে এ নিয়ে বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ রাফুল হক ভোলা বলেন,সীমান্তে বাংলাদেশ ও ভারতে র কৃষকদের ফসলের খেত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল।

এ সময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গুলিতে সমি রুল ঘটনাস্থলে মারা যায়।বাকিরা পালিয়ে আসে।তিনি বলেন,খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড়মানি কচক বিওপি ক্যাম্পের দুটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। বিকেলে কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করে আনা হয়,গো দাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকু ল ইসলাম বলেন,‘কিশোর সমিরুলের লাশ বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



Our Like Page
Developed by: BD IT HOST