November 7, 2026, 6:39 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপির কর্মসূচিতে আহত পুলিশ সদস্য রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতে প্রেরণ

Reporter Name

প্রথম বাংলা – পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীদের নির্মম হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলি শের (ডিএমপি) নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ডিএমপির প্ররক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

নায়েক মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় বিমানযোগে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশ ডিউটি করাকালীন ইউবিএল ক্রসিং,পল্টন এলাকায় দলটির উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় গুরুতর আঘাত প্রাপ্ত হন মো. আব্দুর রাজ্জাক। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য শুরু থেকেই ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,বিপিএম (বার),পিপিএ ম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার ),পিপিএম(বার) সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন এবং তাকে দেখতে তারা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যোগোযোগ করা হয়। উক্ত হাসপাতালের চিকিৎসক তার চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধমে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেন। তার চিকিৎসার যাবতীয় ব্যয় আইজিপি মহোদয় ও ডিএমপি কমিশনার মহোদয়ের উদ্যোগে বহন করা হচ্ছে।

প্রসঙ্গত,২৮ অক্টোবর সমাবেশের অনুমতি নিয়ে কাক রাইল,ফকিরাপুল,বিজয়নগরসহ আশপাশের এলাকায় বিএনপি আগুন দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।বিএনপি নেতাকর্মী রা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। তাদের অতর্কিত হামলায় নায়েক মো. আব দুর রাজ্জাকসহ শতাধিক পুলিশ সদস্য ও প্রায় অর্ধশত সাংবাদিক আহত হন।



Our Like Page
Developed by: BD IT HOST