June 4, 2026, 11:44 am
শিরোনামঃ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ-হরতালে সংকটে দূরপাল্লার বাস

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার-

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন রংপুর থেকে আজ (২২ নভেম্বর ) বুধবার দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আন্তজেলা বাস চলাচল করলেও যাত্রী কম। তবে শহরে সব ধরনের যানবাহন চলাচল করছে দোকানপাট খুলেছে শিক্ষাপ্রতি ষ্ঠানেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অবরোধের পাশাপাশি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও রংপুরের পাঁচ নেতা-কর্মীকে জেল-জরিমানার প্রতিবাদে জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, রংপুর-বগুড়া, রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট এবং রংপুর-দিনাজপুর মহাসড়কে কিছু বাস চলছে। তবে শহরের কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি সড়কগুলোয় প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল করছে।

দূরের জেলায় যেতে মানুষের ভিড় আছে শহরের মডার্ন মোড়, সাতমাথা ও মেডিকেল মোড়ে। এসব স্থানে অটোরিকশা ও লেগুনার প্রাধান্য বেশি। মানুষ জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে এসব পরিবহনেই যাচ্ছেন।

মডার্ন মোড়ে কথা হয় কয়েক যাত্রীর সঙ্গে। সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি গাইবান্ধার পলাশবাড়ি যাবেন। তিনি বলেন, ‘বাসে যেতে ভয় লাগে। যদি কিছু ঘটে যায়। তাই ঝুঁকি না নিয়ে বেশি টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছি।’

রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙ্গুলি জানান , ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সকাল সাতটায় নির্দিষ্ট সময়ে পার্বতীপুর থেকে বুড়িমারী পর্যন্ত লোকাল ট্রেনটি রংপুর স্টেশন ছেড়ে গেছে। লালমনিরহাট থেকে দিনাজ পুরের বিরল পর্যন্ত কমিউটার ট্রেন নির্দিষ্ট সময় সকাল আটটায় রংপুর রেলস্টেশন ছেড়ে গেছে। গাইবান্ধার বোনারপাড়া থেকে পার্বতীপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি রংপুর স্টেশন ছেড়ে গেছে যথাসময়ে।



Our Like Page
Developed by: BD IT HOST