July 3, 2026, 5:22 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

Reporter Name

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

“সমাজ সেবায় গড়ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২জানুয়ারী) সকাল সাড়ে এগারোটার দিকে মধুপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু।
এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তাগন সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা( তথ্য আপা) স্বপ্না কর্মকার।
আঃ হামিদ
মধুপুর প্রতিনিধি
০১৭১৮১৮৭৫০৭
তাং-০২-০১-২০২৩



Our Like Page
Developed by: BD IT HOST