June 13, 2026, 3:40 am
শিরোনামঃ
মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিরোজপুর -৩ মঠবাড়িয়া’ ঈগল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কলার ছড়ির ১ সমর্থককে কুঁপিয়ে হত্যার

Reporter Name

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:মোঃ বেল্লাল জোমাদ্দার:

পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ রুস্তুম আলী ফরাজীর সমর্থকদের হাম লায় স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কলার ছড়ি প্রতীকের ১ সমর্থককে পরিকল্পিতভাবে কুঁপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গতকাল বুধবার (৩ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ওই একই ইউনিয়নের মনির আকন নামে কলার ছড়ি প্রতীকের এক সমর্থককে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ঈগল সমর্থকরা। আহত মনির বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীর পঞ্চায়েত (৫০) বাদুরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েতের ছেলে। তিনি একসময় সৌদি প্রবাসী ছিলেন। দেশে ফিরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। হত্যাকান্ডের পর তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ পরিবারে চলছে শোকের মাতম।

মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুসসোব হান শরীফের ছেলে শাহিন শরীফ জানান,বর্তমান ইউ পি চেয়ারম্যান মোঃ আবু হানিফ ও তার ভাই মোস্তফার নেতৃত্বে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর পঞ্চায়েতের উপর হামলা চালানো হয়। ওইদিন সকালে তারা এলাকার কি ছু চিহ্নিত অপরাধী ও কুখ্যাত ডাকাতদের সাথে নিয়ে প্রথমে নাগ্রাভাঙ্গা এলাকায় তান্ডব চালায়। কলার ছড়ি প্রতীকের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়।

কিছু নীরিহ মানুষদের টাকা দিয়ে ঈগল প্রতীকেরপক্ষে আনার চেষ্টা করে। এতে কলার ছড়ি প্রতীকের সমর্থক রা বাধাঁ দিলে তাদের উপর হামলা চালিয়ে মনির নামে একজনের হাত ভেঙ্গে দেয়। এরপর ঈগল প্রতীকের লোকজন বাদুরা গ্রামের কুখ্যাত ডাকাত বশির ফরাজী র বাড়িতে আসে এবং সেখানে তারা দুপুরের খাবার খা য়।ওই বাড়িতে বসেই হানিফ – মোস্তফার নেতৃত্বে জাহা ঙ্গীর পঞ্চায়েতকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিক ল্পনা অনুযায়ী জাহাঙ্গীর পঞ্চায়েত তার নিজ বাড়ী থে কে বাদুরা বাজারে যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হানিফ চেয়ারম্যানের ভাই মোস্তফা পুুলিশে চাকরি করতো। অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরিচ্যুত হন তিনি।

জানা গেছে,হামলার শিকার জাহাঙ্গীর পঞায়েতকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচি মে রেফার করা হয়। সেখানে নিউরো সার্জারি করার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকে ল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পঞ্চায়েতকে মৃত ঘোষনা করেন। এঘটনার পর পিরোজপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্র শাসক মোহাম্মাদ জাহেদুর রহমান,পুলিশ সুপার মুহাম্ম দ শরীফুল ইসলাম পিপিএম,সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম,মঠবাড়ি য়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন,মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফি কুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিকমেডি কেল অফিসার (আরএমও) ডাঃ ফেরদৌস ইসলাম জানান, বুধবার সাড়ে ৫ টায় জাহাঙ্গীর পঞায়েত নামে ওই ব্যাক্তিকে মঠবাড়িয়া হাসপাতালে আনা হয়। তার মাথার তালুতে গুরুতর কোপের জখম ছিল। এসময় তিনি বার বার বমি করতেছিলেন। এছাড়াও তার মাথায় একাধিক ফুলা জখম ছিল। তার অবস্থার অবনতি দেখে বরিশালে রেফার করা হয় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান,এঘটনায় মামলা হয়েছে তদন্ত অব্যহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST