June 13, 2026, 10:16 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারি বঙ্গবন্ধু কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের অভিযান

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধু কলেজে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়ে ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২২ জানুয়ারি) অভিযোগ খতিয়ে দেখতে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা যায়, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্করের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ বিশেষ করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের গোপালগঞ্জ অফিস থেকে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

টিম পরিদর্শনের সময় ওই প্রতিষ্ঠানের ২০২১—২২ ও২০২ ২—২৩ অর্থবছরে কলেজ ডেভলপমেন্টে এডুকেশনপ্রজে ক্টের (সিডিইপি) ক্রয় করা বিভিন্ন সামগ্রী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম মেরামত ও ইনটেরিওর ডিজাইনিংয়েরজন্য খরচ করা অর্থের ভাউচার সংগ্রহ করে। ভাউচারের সঙ্গে বরাদ্দ করা অর্থ ব্যয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযানে পাওয়া সংশ্লিষ্ট অর্থবছরের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। যা পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানা গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST