April 29, 2026, 10:16 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে- হাইওয়ে পুলিশ প্রধান

Reporter Name

প্রথম বাংলা – হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনাসমূহ অপসারণ করতে হবে।

২৪ এপ্রিল ২০২৪ দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (মার্চ/২০২৪) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১১:০০ টায় এপিবিএন হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই ডিআইজি (উত্তর) ও অতিরিক্ত দায়িত্ব (অপারেশনস্) মাহ্ফুজুর রহমান, বিপিএম(বার) এর সঞ্চালনায় মার্চ ২০২৪ ও ফেব্রুয়ারি ২০২৪ এবং পূর্ববর্তী বছরের মার্চ ২০২৩ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

সভায় হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) , মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনাসমূহ অপসারণ ও থ্রি-হুইলার বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন।

তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়াও মহাসড়কে টোকেন বাণিজ্য ও অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(পশ্চিম), ডিআইজি(উওর), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার,থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST