May 1, 2026, 7:39 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – : রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ জামাল উদ্দিন ওরফে জুয়েল শিকদার।গতকাল শুক্রবার ১২ জুলাই দুপুরে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহআলম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মালিবাগের ডিআইটি রোড়ে আবুল হোটেলের সামনে গাঁজা বিক্রির জন্য দুইজন ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১২ জুলাই) ২৮ কেজি গাঁজাসহ মোঃ জামালকে গ্রেফতার করা হয়। অপর একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, পলাতক আসামীর সাথে পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে জামাল।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে ডিএমপির হাতির ঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা বিভাগের এ পুলিশ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST