June 3, 2026, 4:35 pm
শিরোনামঃ
কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফিজুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় আসামী মাহে আলম গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বৈষম্যবি রোধী ছাত্র আন্দোলনে হাফিজুর রহমান সুমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী মাহে আলমকে (৬৫) গ্রেফতার করেছে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর ২০২৪) রাত ১২:৩৫ মিনিটে শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহে আলম শেরে বাংলা নগর থানার ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহে আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহার নামীয় আসামী। গত ৫ আগস্ট ২০২৪ সরকার পতনের এক দফা দাবিতে শেরে বাংলা নগর মহিলা কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল।

পেশায় ড্রাইভার ভিকটিম হাফিজুর রহমান সুমন সেই আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। সে সময় শান্তিপূর্ণ মিছিলে থাকা ভিকটিম হাফিজুর রহমান সুমন গুরুতর আহত হন। গুরুতর আহত সুমনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ভিকটিমকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট ২০২৪ তারিখে তিনি মারা যান। এ ঘটনায় ৯ অক্টোবর ২০২৪ তারিখে ভিকটিমের স্ত্রী মোছাঃ বিথি খাতুনের অভিযোগের প্রেক্ষিতে শেরে বাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাহে আলমকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।শেরে বাংলা নগর থানায় মাহে আলমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST