August 3, 2026, 9:26 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন গ্রেপ্তার

Reporter Name

তামান্না জেসমিন রিভা, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:
রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জুলাইয়ের আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। এরপর তাকে আর জনসম্মুকে দেয়া যায়নি।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন।

এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST