June 13, 2026, 11:08 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লাইভে এসে ছাত্রদল নেতার বিষপান

Reporter Name

আব্দুর রহিম রেজা, ঝালকাঠি:

তরিকুল ইসলাম তারেক। ছবি: সংগৃহীত
ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তারেক (২৩)। তারেক চট্টগ্রামের চাঁদপুরে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা যায়। চাকরিতে অসন্তোষের কারণে তিনি এমনটা ঘটিয়েছেন বলে জানিয়েছে তাঁর আত্মীয়-স্বজনরা।

আজ সোমবার বিকেল ৩টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুকে ১২ মিনিট ১৭ সেকেন্ডের লাইভে তিনি এ বিষপান করেন।

ফেসবুকে ওই লাইভে তিনি বলেন, ‘আমার কথায় ও কাজে কেউ যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন এবং আমার কাছে অনেকে টাকা পয়সা পাবেন বাজারে, স্ট্যান্ডের দোকানিরা অবশ্যই আমার পরিবার কাছে বলবেন, তারা পরিশোধ করে দেবে। আমার রাজনৈতিক বন্ধুদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করে থাকলে সবাই আমাকে মাফ করে দেবেন।’

তাঁর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তারেক লাইভের আশার ১ ঘণ্টা আগেও ফেসবুকে কয়েকটি লেখা আপলোড করেছেন। সেই লেখাগুলো ছিল এমন–‘আমি ক্ষমার যোগ্য না। আমাকে সবাই মাফ করে দেবেন, জীবনে সুখী হতে পারলাম না।’

তারেক ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের প্রয়াত মজনু সিকদারের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট।

এ বিষয়ে তারেকের চাচাতো ভাই গিয়াস ও তামিম জানান, ‘তারেক দীর্ঘদিন ধরে বাড়ি নেই। আমাদের সাথে কোনো ধরনের যোগযোগ নেই। শুনেছি চাঁদপুরের একটি এনজিওতে চাকরি করে তাদের ঘরে কেউই থাকে না।’

বিষ খাওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, লোকমুখে শুনেছি ও ফেসবুকে দেখলাম বিষপান করছে। যতটুকু জেনেছি বিষ খাওয়ার পরে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাঁর চিকিৎসা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST