May 25, 2026, 1:58 pm
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগ 

Reporter Name

কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ

কাউনিয়ার নিজপাড়া গ্রামের শাহজাহান নামে এক প্রতিবন্ধীর  জমি দখলের পায়তারার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধীর নিজবাড়ীতে তার পক্ষে সাংবাদিক সন্মেলনে  লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তার ভাগিনা আতাউর রহমান। তিনি বলেন  তার মামা শাহজাহান  পৈতৃক সূত্রে সাবেক ৫১১৭ দাগে ১৪ শতক জমির মালিক হন বর্তমানে উক্ত জমি তার মামা শাহজাহান  ভোগদখল করে আসছেন।

কিন্ত  প্রতিবেশি আব্দুস সাত্তার ও হোসেন আলী উক্ত জমি নিজের দাবী করে বিভিন্ন সময় দখলের পায়তারা চালায়।
পরে আব্দুর সাত্তার ও হোসেন আলী এ জমি দাবী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের দলিল পত্র যাচাই বাছাই ও শুনানি শেষে  প্রতিবন্ধী শাহজাহানের পক্ষে রায় দেন। আব্দুস সাত্তার গং পুনরায় আপিল করলে প্রতিবন্ধীর পক্ষে আবারো আপিলের রায় হয়।

এর পরেও তারা বিভিন্ন ভাবে জমি দখলের চেষ্টা,শান্তি শৃংখলা ভঙ্গ সহ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী মামাকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধীর চাচাতো ভাই নাসির উদ্দীন, ইউনুস আলী ও বড় বোন জুলেখা বেগম।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।



Our Like Page
Developed by: BD IT HOST