July 4, 2026, 6:54 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদকের দুই মামলায় চার প্রকৌশলীসহ আসামি ৬

Reporter Name

প্রথম বাংলা – জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকল্পে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করে সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু বাদী। মামলায় গৃহায়ন কর্তৃপক্ষের চার প্রকৌশলীসহ ৬ জনকে আসামি করা হয়।

মামলার বিষয়টি স্বীকার করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক আতিকুল আলম বলেন, গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকেল্পর একটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম মাটি ভরাট করে সরকারি টাকা আত্মসাৎ এবং আরেকটি সরকারি আবাসন প্রকল্পের ফ্ল্যাট প্রদানে অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে অনিয়ম দুটি মামলা করা হয়েছে। এতে চারজন প্রকৌশলী, এক ঠিকাদার ও অপর এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ের কিসমত জাফরাবাদ আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পে নির্ধারিত পরিমাণ মাটি ভরাটের চেয়ে কম ভরাট করে দুর্নীতির মাধ্য ৪৮ লাখ ৭৭ হাজার ৮৯৪ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহায়ন কর্তৃপক্ষের তিন প্রকৌশলী ও এক ঠিকাদারকে আসামি করে মামলা করেছে দুদক।

আসামিরা হলেন,গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের ওই সময়েরনির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী অলিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান ও ঠিকাদার মেসার্স হক কনস্ট্রাকশন প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যান্ড মেসার্স ইউটি মং (জেভি) মালিক মাঈনুল কবির।

অন্যদিকে চট্টগ্রামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট জালিয়াতি করে সাড়ে ২১ লাখন ৬৮ হাজার ২৭২ টাকা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম এবং ফ্ল্যাট গ্রহীতা হাজী ছগীর আহমদ রানাকে আসামি করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST