June 13, 2026, 2:56 am
শিরোনামঃ
মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যে সড়ক সংস্কার শেষ হবে – উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কারকাজ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

ফাওজুল কবির খান বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত এবং নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। পরিবহন মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি।

তিনি বলেন, ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে। এজন্য বিআরটিএ এবং সিটি করপোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে। এবার আমরা আশা করছি যানজট কম হবে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।



Our Like Page
Developed by: BD IT HOST