July 4, 2026, 12:35 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপি কর্তৃক গুলশান-২ এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান

Reporter Name

প্রথম বাংলা-ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গুলশান বিভাগ এর উদ্যোগে গুলশান-২ এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।১৩ মার্চ ২০২৫ খ্রি. দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মো: রাগীব নূর এর উপস্থিতিতে গুলশান-২ এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিপুল সংখ্যক মালামাল জব্দ করা হয়।

উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লিখিত স্থানে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই অভিযানে গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST