November 8, 2026, 11:47 am
শিরোনামঃ
রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদকের মামলায় এলজিইডির প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড

Reporter Name

প্রথম বাংলা – ঠিকাদারী কাজে এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খুলনার কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হন এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগষ্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এসএম হাবিবুল্লাহ বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলার বড়বা‌ড়িয়া গ্রমের জ‌নৈক বোরহান উদ্দিনের ছেলে।



Our Like Page
Developed by: BD IT HOST