April 27, 2026, 11:14 am
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫১ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এক মাদক কার বারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সিরাজুল মল্লিক ওরফে সিরাজ (৪৫)।রবিবার (১৩ এপ্রিল ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকযোগে মাদকসহ গুলিস্তান এলাকায় যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার উপর অবস্থান নেয় ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। উক্ত ট্রাকটি সনাক্তের পর ডিবির টিম ট্রাকটিকে থামার সংকেত দেয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ট্রাকটি জব্দ করা হয় এবং তল্লাশী করে ট্রাকটির ড্রাইভিং সিটের পেছনের বস্তার ভিতর বিভিন্ন ব্র্যান্ডের ১৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৭ হাজার টাকা। এ ঘটনায় মোঃ সিরাজুল মল্লিক ওরফে সিরাজ (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল মল্লিকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সিরাজুল মল্লিক দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা সিলেট ও কুমিল্লা হতে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে যাত্রাবাড়ী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছে।গ্রেফতারকৃত সিরাজুল মল্লিকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST