November 8, 2026, 10:12 am
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুই জামায়াত নেতাকে গলায় জুতার মালা দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

Reporter Name

প্রথম বাংলা – জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির মালামাল গোপনে সরানোর সময় দুই জামায়াত নেতাকে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আটককৃতদের একজন শহর শাখার জামায়াত আমির মোকাদ্দেস হোসেন। অন্যজন হলেন, তার সহযোগী। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

স্থানীয়রা জানান, গভীর রাতে ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করেন তারা। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে তাদেরকে দোকানে বেঁধে রাখেন।

সমিতির আরেক গ্রাহক আলমাছ মির্জা জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি টাকা আত্মসাৎ করে সমিতির কর্মকর্তারা পালিয়ে গেছেন। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এক বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেন। তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গ্রাহকদের অভিযোগ ও সমিতির আর্থিক অনিয়ম সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা প্রতারণার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

এ প্রসঙ্গে জানতে জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সুত্র, Daily campus



Our Like Page
Developed by: BD IT HOST