July 1, 2026, 11:20 am
শিরোনামঃ
ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা :রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

শামসুল আলমকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে আজই তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST