April 16, 2026, 11:29 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা

Reporter Name

প্রথম বাংলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী ও গ্রেপ্তার পরিবারের সদস্যদের থানা ঘেরাওয়ের চেষ্টা ও হট্টগোল চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করে পুলিশ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ে চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। এ সময় হট্টগোলও করেন তারা।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সাটুরিয়া থানা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বি (২৬)-কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মী ও গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যসহ ৪০-৫০ জন থানা ঘেরাওয়ের চেষ্টা করেন।

সাটুরিয়া থানার ওসি মো. শাহীনুর ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, ‘বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST