April 19, 2026, 12:45 pm
শিরোনামঃ
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি লোডশেডিং সংকট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত, সারা দেশে ৮–৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নাইমুর রহমান(২২), ২। হারুন(২৪) ও ৩। আলামিন মোল্লা(২০)।সোমবার (৭ জুলাই ২০২৫ খ্রি.) ভোর ০৫:৪৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর হতে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর ০৫:৪৫ ঘটিকার সময় জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন লোক সরকার বিরোধী মিছিল করতে থাকে। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST