June 1, 2026, 10:14 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতের আওয়ামী লীগের অফিস রয়েছে মর্মে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:————

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, দেশি-বিদেশি কিছু সংবাদমাধ্যম ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খুলেছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। যা শতভাগ ভিত্তিহীন, মিথ্যাচার ও অপপ্রচার। এমনকি এ ধরনের সংবাদে সত্যতা নির্মাণে যে ধরনের সূত্র ব্যবহার করতে হয় সেই রকম কোনো বিশ্বাসযোগ্য প্রাথমিক সূত্রের মাধ্যমে যাচাই না করে সম্পূর্ণভাবে গুজবের উপর নির্ভরশীল হয়ে এই সংবাদ প্রচার করা হয়েছে।

আমরা প্রত্যক্ষ করছি যে, ভিত্তিহীন এই সংবাদের উপর ভিত্তি করে অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে। একদিকে এই অবৈধ দখলদাররা সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, লুটপাট করেছে, কেন্দ্রীয় কার্যালয় অবৈধভাবে দখলের অপতৎপরতা চালাচ্ছে। আবার অন্যদিকে গুজব ছড়াচ্ছে যে, ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খুলেছে। ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে।

বাংলাদেশ আওয়ামী লীগের সবকিছু শতভাগ বাংলাদেশ কেন্দ্রিক। এই অবৈধ দখলদার সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি সমগ্র বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগও দিচ্ছে না। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করার পাশাপাশি নিজেদের দখলকৃত কার্যালয় দখলমুক্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ, ইনশাল্লাহ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১০ আগস্ট ২০২৫⁩

#AwamiLeague #Bangladesh



Our Like Page
Developed by: BD IT HOST