June 13, 2026, 6:37 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মৌচাকে প্রাইভেটকার থেকে চাটখিলের মিজান ও জাকিরের মরদেহ উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা- রাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারাপুর ইউনিয়নের মিজান এবং খিলপাড়া ইউনিয়নের জাকির হোসেন (২৪)।

সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ঢাকা মেট্রো-গ ৩৬-৩৭৪৫ নম্বরের প্রাইভেটকারটি মেডিকেলের গ্যারেজে প্রবেশ করে। দুপুর ১১টার দিকে গাড়ির ভেতরে মরদেহ থাকার খবর পায় পুলিশ।

পুলিশ জানায়, একজনের মরদেহ ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজনের মরদেহ পেছনের সিটে পাওয়া যায়। গরমের কারণে মরদেহে পচন শুরু হয়েছে।

গাড়িটির মালিক উত্তরা এলাকার জোবায়ের আহমেদ সৌরভ। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।”



Our Like Page
Developed by: BD IT HOST