June 26, 2026, 3:24 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন ভোটার।সোমবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া ভোটার তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন (৫২.৪৮ শতাংশ) এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন (৪৭.৫২ শতাংশ)। তালিকা সব হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ducsu.du.ac.bd) পাওয়া যাবে।

ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে ৫ হাজার ৬৪১ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন।

ছাত্র ভোটারদের মধ্যে অমর একুশে হলে ১ হাজার ২৯৫ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ৩০৩ জন, জগন্নাথ হলে ২ হাজার ২২২ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ জন এবং হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, যেখানে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৯৩২ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তা বাদ দেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST