March 18, 2026, 3:34 am
শিরোনামঃ
কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর”উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর কলাবাগান এবং খুলনার রুপসা উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫

Reporter Name

প্রথম বাংলা : সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৩ টায় রাজধানীর কলাবাগান এলাকায় সেনাবাহিনী র নেতৃত্বে একটি যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ নাহিদ মাহমুদকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি ৯মিঃমিঃ পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩টি ওয়াকিটকি সেট, ০১টি অবৈধ পাসপোর্ট, বেশ কিছু ধারালো অস্ত্র এবং বিভিন্ন চাঁদা আদায়ের নথি ও রশিদ উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে, গতকাল রাত আনুমানিক ৪ টায় খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে হাফিজুল শেখ হাফিজ (৩২) নামক একজন হত্যা মামলার আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী দল ‘বি কোম্পানি’ এর সক্রিয় সদস্য বলে জানা যায়। এছাড়াও, অভিযানে তার তিনজন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোহাম্মদ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল (ম্যাগাজিন সহ), ২ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST