April 18, 2026, 9:05 am
শিরোনামঃ
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি লোডশেডিং সংকট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত, সারা দেশে ৮–৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ

Reporter Name

প্রথম বাংলা : গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার ২নং পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাওন (৪৮) ২। ঢাকা হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩) ৩। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রাসেল হাওলাদার (৪৩) ৪। তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১) ৫। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ৬। সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: শাহনেওয়াজ (৪৭)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫ ) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকায় মোঃ শফিকুল ইসলামকে ওয়ারি থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে শেখ কবির উদ্দিনকে একই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকায় মগবাজার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় অপর এক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো: রাসেল হাওলাদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

অপরদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেফতার করে ডিবি সাইবার টিম। একই দিন রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় অপর এক অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ ) সকাল আনুমানিক ১১.৪৫ ঘটিকায় অপর এক অভিযানে মো: শাহনেওয়াজকে রাজধানীর উত্তরা ১৮ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST