June 15, 2026, 9:52 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিভুরঞ্জন সরকারের মরদেহ পাওয়া গেছে মেঘনা নদীতে, দ্রুত মৃত্যুরহস্য উদঘাটন করার জোর দাবি জানাচ্ছি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”
_________
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) নিখোঁজের পরদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ২২ শে আগস্ট ২০২৫ ইং বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি কীভাবে সেখানে গেলেন, তাঁর মৃত্যুর কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশের উদ্ধার করা একটি সিসিটিভি ফুটেজে সাংবাদিক বিভুরঞ্জন সরকার কে মৌচাকের ফরচুন মার্কেটের সামনে থেকে একটি বাইকে উঠতে দেখা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। সাংবাদিক বিভুরঞ্জন সরকার তার শেষ লেখা হিসেবে ফেসবুকে একটি দীর্ঘ নোটে নিজে গভীর হতাশার কথা জানিয়েছেন। তাতে ধারণা করা হচ্ছে অভিমান করে স্বেচ্ছায় চলে গেছেন তিনি। ২০২৩ সালেও একবার এমন অভিমানী আচরণ করেছেন বলে সূত্রে জানা যায়।

তিনি লেখেন- আমি বিভুরঞ্জন সরকার, ‘আজকের পত্রিকা’র সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণআন্দোলন এবং রাজনৈতিক উত্থান-পতন প্রত্যক্ষ করেছি। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। কিন্তু আজ, যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি-সত্য লিখে বাঁচা সহজ নয়। – এটাই বিভুরঞ্জন সরকারের শেষ লেখা। এর পর থেকে নিখোঁজ ছিলেন। আজ তার লা/*শ পাওয়া গেল মেঘনা নদীতে।

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় ফেলে যান। আজকের পত্রিকা সূত্রে জানা যায়, ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন বিভুরঞ্জন।

বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন, ‌আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো অফিস (আজকের পত্রিকা) যাবেন বলে বাসা থেকে বের হন, পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসে যাননি। পরিচিত পরিমণ্ডলের কোথাও যাননি! আজ কেউ তাঁকে দেখেননি! রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি।
সিনিয়র এই সাংবাদিকের মৃত্যু রহস্য দ্রুত উদঘাটন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর পক্ষ থেকে মরহুম সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি।
➡️সুমন⬅️প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ:সম্পাদক।



Our Like Page
Developed by: BD IT HOST