April 30, 2026, 9:56 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খিলক্ষেত ফুটওভার ব্রীজ হকারমুক্ত করতে পুলিশের অভিযান আটক ৭ হকার

Reporter Name

প্রথম বাংলা : জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত ফুট ওভারব্রিজ থেকে সাতজন হকারকে আটক করেছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও বারবার নিষেধ সত্ত্বেও হকাররা ওভারব্রিজে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এই অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালায় এবং দোকান উচ্ছেদ করে ৭ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে ফুটওভারব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসের ১৬ তারিখে খিলক্ষেতের নিকুঞ্জে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আবির হাসান ও খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছিল। এরপর থেকেই খিলক্ষেত থানা পুলিশ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করছিল।

অভিযান প্রসঙ্গে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সাজ্জাদ হোসেন জানান, “প্রতিদিনই আমরা ফুটপাত দখলমুক্ত করতে কাজ করে গেছি, কিন্তু তবুও হকাররা ফুটপাত দখল করে দোকান বসাতো। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ চলমান থাকবে। জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এ কর্তব্য আমরা পালন করে যাবো।



Our Like Page
Developed by: BD IT HOST