June 13, 2026, 7:25 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিজিটাল সার্ভের মাধ্যমে ভূমির তথ্যের সংকট দূর হবে – ভূমিমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ভূমি দখলদারদের দৌরাত্ম্য ও শোষণের হাত থেকে প্রকৃত খতিয়ানভুক্ত মালিকদের রক্ষার্থে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১’ প্রণয়ন করা হচ্ছে, যা শিগগিরই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল কর ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২২ পেয়েছে। আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এ অর্জনে অগ্রণী ভূমিকা রাখায় মন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় তিনি বলেন, চলমান ডিজিটাল সার্ভের ফলাফল খুবই ভালো। আশা করছি, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী ডিজিটাল সার্ভের পূর্ণাঙ্গ উদ্বোধন করবেন। এ সার্ভের মাধ্যমে সারা বাংলাদেশের ভূমিবিষয়ক তথ্যের সংকট দূর হবে।

এসময় ভূমিমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা ক্যাবিনেটে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলাম দোভাষ,

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও এস এম আবুল কালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালামসহ অনেকে।

বিশেষ অতিথি এম এ লতিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। তাই নেতৃত্বের এ ধারাবাহিতা বজায় থাকলে আগামী ১০ বছরের মধ্যে দেশ আরও এগিয়ে যাবে।



Our Like Page
Developed by: BD IT HOST