September 1, 2026, 6:30 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন গণমাধ্যম কে জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার।

তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যম কে জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।
প্রতীকী ছবি



Our Like Page
Developed by: BD IT HOST