June 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রমজান উপলক্ষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি— পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর আলিফ রেস্টু রেন্টে আয়োজিত এ মাহফিলে দূর-দুরান্ত থেকে আগত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এতে পুরো পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ছড়িয়ে পড়ে।
পরে পর্যায়ক্রমে তিনজন অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, আত্মশুদ্ধি ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।
বক্তব্য পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ ইফতার ও দোয়া মাহফিল।

ইফতার মাহফিল শেষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০ Tha Mall24 ঈদ আনন্দ ফটো কনটেস্ট ২০২৬ পুরুষদের মধ্যে ১ম স্হান অধিকার করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান বহুধা প্রতিভার অধিকারী আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠা তা সভাপতি লেকচারার নরেন সাহা।সারা বাংলাদেশ ধরে প্রায় ১০০০ এর বেশি পুরুষ ও মহিলা বন্ধুরা এই কনটেস্টে অংশগ্রহণ করেন।তাঁকে পুরস্কার প্রদান করেন ক্লাব-২০০০ ব্যাচের এডমিন এ এম মুন্না চৌধুরী ও Tha Mall 24 এর প্রতিষ্ঠাতা রেজাউল করিম।

এছাড়াও তাঁদের ২ জনের হাত থেকে সারা বাংলাদেশের বাকি পুরুষ ৪ জনের পুরষ্কার গ্রহণ করেন নরেন সাহা ও মহিলা ৫ জনের পুরষ্কার গ্রহণ করেন রোকসানা আক্তার।

বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন এ এম মুন্না চৌধুরী।



Our Like Page
Developed by: BD IT HOST