ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
Reporter Name
Update Time :
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
/
31 Time View
/
Share
প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীর পাটগুদাম ইসলামবাগ রেলীমোড় এলাকায় সুজন (৪২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ চরকালীবাড়ি বড়ইকান্দী এলাকার ধানক্ষেত থেকে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বাসা থেকে বের হন সুজন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে পরিবার জানতে পারে, তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্বজন সাথী আক্তার জানান, বুধবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর সুজনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করেই শুক্রবার তার মৃত্যুর খবর পেয়ে তারা হতবাক হয়ে পড়েন।