April 29, 2026, 8:08 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু

Reporter Name

প্রথম বাংলা-অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তাপরে মৃত্যু চট্টগ্রামে প্রশিক্ষ ণ শেষে কুমিল্লায় ফিরে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। মোবাইল-টাকাসহ মুল্যবান সামগ্রী কেড়ে নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিলে তার মৃত্যু হয়।

 

সোমবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়ে ছে উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশা

র‍্যাব জানায়, ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশি ক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। পরদিন সকালে কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাথ থেকে তার মরদেহ উদ্ধা করে পুলিশ তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১ গত কাল রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়,রাহাত হোসেন জুয়েল ও মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে এ সময় একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

 

আরও জানায়,গ্রেফতাররা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য’ তারা কুমিল্লা শহরে যাত্রীদের টার্গেট করে ছিনতাই’ডাকাতি’ করতো। ঘটনার রাতে তারা জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি এলাকায় চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।



Our Like Page
Developed by: BD IT HOST